২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-১০ ১২:৩৪:৫১
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি আগামীকাল ১১ সেপ্টেম্বর, মঙ্গলবার স্পট মার্কেট যাচ্ছে। লেনদেন চলবে আগামী ১২ সেপ্টেম্বর, বুধবার পর্যন্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
এই কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ সেপ্টেম্বর।
আর রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর লেনদেন স্থগিত রাখবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













