রজতজয়ন্তীতে বিএসইসির ৭ দিনব্যাপী অনুষ্ঠান, উদ্বোধনীতে থাকবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৯-১০ ১৪:১০:৩২
প্রতিষ্ঠার ২৫ বছর উপলক্ষে সপ্তাহব্যাপী রজতজয়ন্তী উৎযাপন করবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (১০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান এ তথ্য জানিয়েছে।
তিনি জানান, আগামী ১২ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সংসদ সদস্যগণ, সিনিয়র সচিব, সচিব, উর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষকবৃন্দ, পেশাজীবী সংগঠনের নের্তৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও িইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদল, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএলসহ শেয়ারবাজার সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।
সপ্তাহব্যাপী রজতজয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা ও স্মৃতিচারণ, বিএসইসি পরিবারের পুনর্মিলনী, কর্পোরেট গর্ভনেন্স বিষয়ক সেমিনার এবং ডিএসই, সিএসই, সিডিবিএল ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ এবং নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













