দরপতনের শীর্ষে ন্যাশনাল হাউজিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-১০ ১৭:০০:১৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজারের বা দর কমার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ৮.৩১  শতাংশ বা ৬ টাকা ৪০ পয়সা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭০ টাকা ৬০  পয়সা বেচাকেনা হয়েছে। ৩ হাজার ৩৮২ বারে কোম্পানির ১৮ কোটি ৬৬ লাখ শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৬ কোটি ৯৩ লাখ টাকা।

লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। কোম্পানিটির শেয়ার আগের দিনের চেয়ে ৮.৪৬ শতাংশ বা ২ টাকা ৮০ পয়সা কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩০ টাকা ৩০ পয়সায় বেচাকেনা হয়েছে। এক হাজার ৭২৭ বারে কোম্পানির ২৭ লাখ ২ হাজার ৫৩০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৮ কোটি ৫২ লাখ টাকা।

লুজারের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিথুন নিটিং, হাক্কানি পাল্প, পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, ইস্টার্ণ হাউজিং, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড।