ওয়েস্টার্ন মেরিনের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-১০ ২০:২১:৪৭


শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৭১ পয়সা। আর ২০১৮ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ৩০.৮১ টাকায়।

কোম্পানির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ২৩ অক্টোবর বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামি ২ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

এর আগের বছর ওয়েস্টার্ন মেরিনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ বোনাস ও ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।