বার্জার পেইন্টস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৪ ১০:৫৯:১১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস  লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা করার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ অক্টোবর বিকাল  ৩টায়  কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে তা প্রকাশ করা হবে।

কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।