আইএফআইসি ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করবে

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১০-২৪ ১৫:০৭:৫৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা করার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ অক্টোবর বিকাল  ৫টা ৩০ মিনিটে  কোম্পানির তৃতীয় প্রান্তিকের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে তা প্রকাশ করা হবে।

কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।

অর্থসূচক/এসএ/