বন্ড ইস্যু করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৫ ১০:২২:৫৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি সম্পূর্ণ অবসায়নযোগ্য নন-কনভার্টেবল “মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এই বন্ডের মেয়াদ হবে সাত বছর। কোম্পানিটি টায়ার-২ মূলধন বৃদ্ধি ও ব্যাসেল-৩ শর্ত পূরণ করতে বন্ড ইস্যু করবে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে।