পর্ষদ সভা করবে মতিন স্পিনিং

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১০-২৫ ১৬:০৪:৪৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৪ নভেম্বর বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করা হবে।

কোম্পানিটি গত বছর ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।