ফু-ওয়াং সিরামিকের পর্ষদ সভার তারিখ পরিবর্তন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৮ ১৬:০৩:২৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিক ইন্ন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ১ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটি আজ পর্ষদ সভা করার ঘোষণা দিয়েছিল। কিন্তু অনিবার্য কারণে পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে।
সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভা থেকে আসতে পারে লভ্যাংশের ঘোষণা।
গতবছর কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













