ইসরাইলের সঙ্গে না খেলায় অরিনকে চুমু দিলেন খামেনি
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০১৯-০২-২৫ ১৬:০০:৫৩
দখলদার ইসরাইলি প্রতিযোগীর সঙ্গে খেলতে অস্বীকার করায় জাতীয় দলের প্রতিভাবান দাবাড়ু কিশোর অরিন গোলামির কপালে চুমু দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
অরিন তার বাবা ও মাকে সঙ্গে নিয়ে আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে দেখা করতে যান । এ সময় অরিনকে কাছে ডেকে তার কপালে চুমু দেন তিনি।
ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা অরিনকে উদ্দেশ করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ পুঁজি। তোমরাই দেশকে সামনের দিকে এগিয়ে নেবে।
সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে অরিন দেখা করেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদ্স ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানির সঙ্গে।
তিনিও তার প্রশংসা করেন এবং তাকে কাছে টেনে আদর করেন।
প্রসঙ্গত গত ৬ জানুয়ারি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় ইসরাইলি দাবাড়ুর সঙ্গে খেলতে অস্বীকৃতি জানান অরিন গোলামি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














