বিআরটিসি চাকুরি দিবে ৬০৫ জনকে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৯ ০৮:০৫:৩৩


বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরিবহন সংস্থাটি ‘বাস/ট্র্যাক চালক’ হিসেবে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

বাস/ট্র্যাক চালক- ৬০৫ জন

যোগ্যতা

যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কর্মক্ষেত্র কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের দুই কপি ফটোকপি চারিত্রিক সনদপত্র, নাগরিক সনদপত্রসহ শিক্ষাগত যোগ্যতার ফটোকপি ডাকজোগে/সরাসরি পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়।

ঠিকানা

চেয়ারম্যান বিআরটিসি, পরিবহন ভবন, ২১ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০।

আবেদনের সয়মসীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ এপ্রিল ২০১৯ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে