বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক বৈঠক আজ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৪ ১১:১০:৩৭
দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আজ বুধবার ঢাকায় দুই দিনব্যাপী তৃতীয় কৌশলগত আলোচনা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার শুরু হতে যাচ্ছে।
জানা গেছে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার সাইমন ডোনাল্ড নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করবেন।
এছাড়াও যুক্তরাজ্যের প্রতিনিধি দলে পররাষ্ট্র দফতর, আন্তর্জাতিক উন্নয়ন অধিদফতর, বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যুক্তরাজ্য সীমান্ত এজেন্সি, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত থাকবেন ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে তৃতীয় কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংলাপে দ্বিপাক্ষিক সম্পর্কের সকল বিষয় নিয়ে আলোচনা করবে। এবারের বৈঠকে ব্রেক্সিট ও ব্রেক্সিটপরবর্তী বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য সম্পর্ক প্রাধান্য দেবে ঢাকা্ ।
দ্বিপক্ষীয় ইস্যুর অংশ হিসেবে বৈঠকে রোহিঙ্গা, কাউন্টার টেরোরিজম ও জঙ্গিবাদ, ব্যবসা-বাণিজ্য সম্পর্ক, সহযোগিতার নতুন ক্ষেত্র, আঞ্চলিক যোগাযোগ ও স্থিতিশিলতাসহ আঞ্চলিক ও বহুমুখী ইস্যু এবং জলবায়ু পরিবর্তন, মাইগ্রেশন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সহযোগিতা, টেকসই উন্নয়ন লক্ষ্য এবং এলডিসি গ্রেডেশন প্রক্রিয়ায় উন্নয়ন অংশীদারিত্ব নিয়ে আলোচনা করা হবে।
যুক্তরাজ্যের পক্ষে পররাষ্ট্র এবং কমনওয়েলথ অফিস, আর্ন্তজাতিক উন্নয়ন বিভাগ, বাণিজ্য বিভাগ, ইউকে হোম অফিস/ইউকে বর্ডার এজেন্সি, পরিবহন বিভাগ ও প্রতিরক্ষা বিভাগের প্রতিনিধির সমন্বয়ে ১৫ -২০ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবেন ।
সুত্রে জানা যায়, বাংলাদেশের পক্ষে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, রফতানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, সিকিউরিটিস সার্ভিস বিভাগ, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ।
এ ছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমও বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে ।
২০১৭ সালে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে নিয়মিত বৈঠকে বসতে কৌশলগত সংলাপ চুক্তি স্বাক্ষরের পর প্রথম বৈঠকটি ওই বছরের ২৮ মার্চ বাংলাদেশে এবং দ্বিতীয় বৈঠকটি পরের বছরের ১৫ মার্চ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














