ভারতের ওড়িশায় আঘাত হানতে শুরু করেছে ফণী

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-০৩ ০৯:৪০:৫০


ভয়ঙ্কর বিধ্বংসী রূপ নিয়ে ভারতের ওড়িশায় আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ফণী। ১৯৯৯ সালের সুপার সাইক্লোনের পর এটাই সবচেয়ে ভয়ংকর ঘূর্ণিঝড়।

ভারতের আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, ওড়িশায় আঘাত হানা শুরু করেছে ফণী। এ অবস্থা দুপুর নাগাদ অব্যাহত থাকবে। এরপর ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিমমুখে অগ্রসর হবে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে।

আগামীকাল সকালের দিকে তা পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। ওড়িশা রাজ্য সরকার এরই মধ্যে উপকূলীয় অঞ্চল থেকে লাখ লাখ মানুষকে সরিয়ে নিয়েছে। সেনা, নৌ, বিমান বাহিনী, কোস্টগার্ড, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ প্রস্তুতিতে রয়েছে।

এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।