মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-১৬ ১২:৩৪:৫৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা সুব্রত নারায়ণ রায় শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই উদ্যোক্তা ১ লাখ ৫০  হাজার ১০০  শেয়ার বেচবেন। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৮১ লাখ ৫০ হাজার ১০০টি শেয়ার আছে।

এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন। এ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

কোম্পানির মোট শেয়ারের ৩৮.৬৩ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে ১৬.৫৫ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬.৯১ শতাংশ এবং ৩৭.৯১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।

সান বিডি/এসকেএস