‘ইসরাইল মৃত্যুর আগে হাত-পা নাড়াচ্ছে’
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২৬ ১৭:৩৩:৫৭
‘ইহুদিবাদী ইসরাইলের পতনের সময় ঘনিয়ে এসেছে এবং মৃত্যুর আগে সে শেষবারের মতো হাত-পা নাড়াচ্ছে’ বলে মন্তব্য করেছে আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি।
ইরাক, সিরিয়া ও লেবাননের বিভিন্ন অবস্থানে ইসরাইলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কুদস ব্রিগেডের কমান্ডারের টুইটার পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, ‘এ ব্যাপারে কারো মনে যেন কোনো সন্দেহ না থাকে যে, এই উন্মত্ত অভিযানগুলো হবে ইহুদিবাদী ইসরাইলের শেষবারের মতো হাত-পা নাড়াচাড়া।’
শনিবার (২৪ আগস্ট) রাতে ইহুদিবাদী ইসরাইল ইরাক, সিরিয়া ও লেবাননের বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
ইসরাইল বলছে, সবগুলো হামলা ইরানি অবস্থানে চালানো হয়েছে। ড্রোন দিয়ে অধিকৃত এলাকাগুলোতে হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেয়ার দাবিও করে ইসরাইল।
তবে ইরানি অবস্থানে হামলা চালানোর ইহুদিবাদী দাবি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহও সিরিয়ায় ইরানি অবস্থানে ইসরাইলি হামলার দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, তেল আবিব বরং হিজবুল্লাহর অবস্থানে হামলা চালিয়েছে। তবে এ হামলার প্রতিশোধ নেয়ারও হুমকি দেন তিনি।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














