প্রথম বারের মতো ঢাকা স্টোক এক্সচেঞ্জে শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৮-২৭ ১২:০৫:৪৯


১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা স্টোক এক্সচেঞ্জ (ডিএসই) তে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

২৬ শে আগষ্ট সোমবার  প্রথম বারের মতো ঢাকা স্টোক এক্সচেঞ্জে  “জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকি”  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ঢাকা স্টোক এক্সচেঞ্জ (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট কাজী ফিরোজ রশিদ বলেন,ঢাকা স্টোক এক্সচেঞ্জে ৪৪ বছরে এ প্রথম শোক দিবস পালন করা হয়েছে।আমাদের ভুলে গেলে চলবে না বঙ্গবন্ধুর কারণেই ঢাকা স্টোক এক্সচেঞ্জ হয়েছে।আরো আগে থেকেই ঢাকা স্টোক এক্সচেঞ্জে শোক দিবস পালন করা দরকার ছিলো।

১৫ই আগষ্ট উপলক্ষে ঢাকা স্টোক এক্সচেঞ্জ (ডিএসই) তে  জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকির আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যরে মাঝে আরো উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান প্রপেসর ড.আবুল হাসেম, ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (সিএফও) আব্দুল মতিন পাটোয়রী, পরিচালক ব্যারিস্টার সিদ্দিকুর রহমান ‍মিয়া,ডিরেক্টর রকিবুর রহমান,মিনহাজ মান্নানসহ ডিএসইর কর্মকর্তা কর্মচারী বৃন্ধ।

সানবিডি/এসআই/এসএস