গাজায় তল্লাশিচৌকিতে বিস্ফোরণে ৩ পুলিশ নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০১৯-০৮-২৮ ১৩:২২:২৮
CORRECTION - Palestinians look at a damaged car after an unknown explosion near a police checkpoint in Gaza City on August 27, 2019. - Two Palestinians were killed and another injured in an explosion in Gaza City tonight, the Palestinian health ministry said, adding the cause of the blast was unknown.
The Israeli military denied carrying out an air strike, and Palestinian eyewitnesses at the scene told AFP they had seen no aircraft overhead. (Photo by MAHMUD HAMS / AFP) / The erroneous mention[s] appearing in the metadata of this photo by MAHMUD HAMS has been modified in AFP systems in the following manner: [unknown explosion] instead of [Israeli attack]. Please immediately remove the erroneous mention[s] from all your online services and delete it (them) from your servers. If you have been authorized by AFP to distribute it (them) to third parties, please ensure that the same actions are carried out by them. Failure to promptly comply with these instructions will entail liability on your part for any continued or post notification usage. Therefore we thank you very much for all your attention and prompt action. We are sorry for the inconvenience this notification may cause and remain at your disposal for any further information you may require.
গাজা উপত্যকায় দুটি তল্লাশিচৌকিতে বিস্ফোরণে তিন পুলিশ কর্মকর্তা নিহত ও বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই বিস্ফোরণ ঘটেছে বলে হামাসশাসিত গাজার স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াদ আল-বোজম জানিয়েছেন।
এ বিস্ফোরণের পর রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। গাজার সবচেয়ে শক্তিশালী সশস্ত্র সংগঠন হামাসের ওপর এমন হামলার ঘটনা একেবারে বিরল।
ইয়াদ আল-বোজম বলেন, হামলার নেপথ্যে করা রয়েছেন, তা খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী তদন্ত করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তিনি বলেন, যেই পাপিষ্ঠ হাতে এ হামলা চালানো হয়েছে, তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, গাজা শহরে একের পর এক ওই হামলায় ইসরাইলের কেউ জড়িত না।
হামলার পর মূল সড়কে হামাসের উপস্থিতি বেড়ে গেছে। ২০ লাখ লোকের বসতি উপত্যকাটিতে সতর্কাবস্থা জারি করা হয়েছে।
এর আগে হামাসের মর্টার হামলার জবাবে প্রতিরোধ সংস্থাটির সামরিকঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। তবে রাতের এই বিস্ফোরণের অবৈধ রাষ্ট্রটি জড়িত না বলে জানিয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস