আম চুরির দায়ে সাজা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৫ ১৬:৩৯:৫৪
দুইটি আম চুরি করার অপরাধে আরব আমিরাতের আদালত ভারতীয় এক নাগরিককে সাজা দিয়েছে। তাকে পাঁচ হাজার দিরহাম জরিমানা এবং তিন মাসের জেল দেয় দেশটির আদালত। সাজা শেষে তাকে প্রত্যবাসনের সিদ্ধান্ত দিয়েছে আদালত।
মূলত, ২০১৭ সালে ২৭ বছর বয়সী ভারতীয় নাগরিক দুবাই এয়ারপোর্টে একটি আম চুরি করেন। তখন সে এয়ারপোর্টের যাত্রীদের মালামাল লোড আনলোডের কাজ করতেন। ২০১৭ সালের ১১ আগস্ট দুবাই এয়ারপোর্টে তিন নং টার্মিনালে কাজ করছিলেন। তখন সে এক যাত্রীর ব্যাগ থেকে দুইটি আম চুরি করেন।
যার প্রেক্ষিতে ২০১৯ সালে তাকে এই সাজা দেওয়া হলো। তবে ভারতীয় নাগরিক তার সাফাইতে বলেন, ‘তৃষ্ণা মেটাতেই তিনি ব্যাগ থেকে আম নিয়েছিলেন।’
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














