এবার ১৫০ অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২১ ১৬:৪৬:৩৩


ভিসা কারচুপি ও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার দায়ে ১৫০ ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ফেরত আসা ভারতীয়দের বেশির ভাগই পাঞ্জাব-হরিয়ানা ও গুজরাটের বাসিন্দা।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দিল্লি­ বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে তাদের বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। এর আগে ১১৭ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়ে ছিল যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, এসব ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্রের ভিসা নীতি লঙ্ঘন করেছেন কিংবা তারা দেশটিতে অবৈধভাবে বসবাস করছিলেন।