নেপালে বোমা বিস্ফোরণে, নিহত ৩

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৪ ১৮:২৯:২৪


নেপালের দক্ষিণে বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তাসহ তিন জন নিহত হয়েছেন। শনিবার ধানুশা জেলায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় এক বাসিন্দা তার বাড়ির আঙ্গিনায় সন্দেহজনক একটি বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ওই বস্তুটি বিস্ফোরিত হয়।

পুলিশ কর্মকর্তা প্রাধুমনা কারকি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তদন্তের জন্য আমাদের দল সেখানে যাওয়ার পর বিস্ফোরণটি হয়। বাড়ির মালিক, তার ছেলে ও আমাদের এক কর্মকর্তা নিহত হয়েছে’।

ওই পরিবারের আরো দুই সদস্য ও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি বলেন, ‘আমরা এ ঘটনার তদন্ত করছি। এখনো কেউ এর দায় স্বীকার করেনি’।

গত মে মাসে মাওবাদীদের নিষিদ্ধঘোষিত একটি অংশের বোমা হামলায় রাজধানী কাঠমান্ডুতে চার জন নিহত হয়। ওই ঘটনায় আহত হয় আরো সাত জন।
সানবিডি/ঢাকা/এসএস