জানুয়ারির শীর্ষ ব্রোকারেজ তালিকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৩ ১১:২২:০৭


লেনদেনের ভিত্তিতে জানুয়ারি মাসের শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজগুলোর তালিকায় প্রথম স্থান দখল করেছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। তৃতীয় স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড।

এছাড়া শীর্ষ ১০ তালিকার মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। পঞ্চম স্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড ও ৬ষ্ট স্থানে রয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড।

সপ্তম স্থানে রয়েছে শান্তা সিকিউরিটিজ লিমিটেড, অষ্টম ইউনাইটেড ফিন্যান্স ট্রেডিং কোম্পানি, নবম এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, দশম এমটিবি সিকিউরিটিজ লিমিটেড।

এছাড়াও শীর্ষ ব্রোকারজের তালিকায় রয়েছে সিটি ব্রোকারেজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ, ইউনিক্যাপ সিকিউরিটিজ, ইউনাইটেড সিকিউরিটিজ, মাল্টি সিকিউরিটিজ, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, রয়েল ক্যাপিটাল, বিডি সানলাইফ সিকিউরিটিজ ও এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

  ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস