জানুয়ারির শীর্ষ ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৩ ১১:৪৬:৫১


জানুয়ারি মাসের ডিলার তালিকায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষস্থানে উঠে এসেছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিলার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড

তথ্যমতে, জানুয়ারি মাসের ডিএসইর ডিলারদের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে স্যার সিকিউরিটিজ, পঞ্চম স্থানে রয়েছে ইউনিরয়েল সিকিউরিটিজ লিমিটেড, ৬ষ্ঠ স্থানে রয়েছে অ্যাপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড, সপ্তম স্থানে রয়েছে দোহা সিকিউরিটিজ লিমিটেড, অষ্টম স্থানে রয়েছে এম সিকিউরিটিজ লিমিটেড, নবম স্থানে রয়েছে শাহজালাল ইসলামি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এবং দশম স্থানে রয়েছে শেলটেক ব্রোকারেজ লিমিটেড।

ডিলার তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠান হচ্ছে– শান্তা সিকিউরিটিজ, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ, হযরত আমানত শাহ সিকিউরিটিজ, ব্লুচিপ সিকিউরিটিজ, ইবিএল সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, এনএলআই সিকিউরিটিজ, এএইচসি সিকিউরিটিজ, এস অ্যান্ড এইচ ইক্যুইটিস ও টাইমস সিকিউরিটিজ লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

        ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস