ইবিএল এএমএল ফার্স্ট ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৪ ১৫:৫৯:৫২


বে-মেয়াদি ‘ইবিএল এএমএল ফার্স্ট ইউনিট ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস) ৭১৭তম সভায় ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৩০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসাবে ইবিএল এ্যাসেট ম্যানেজমেনট লিমিটেড ৫ কোটি টাকা প্রদান করবে। বাকি ২৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।ফান্ডটির প্রতিটি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

উক্ত ফান্ডর সম্পদ ব্যবস্থাপক হিসাবে ইবিএল এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ট্রাষ্টি ও কাস্টডিয়ান হিসাবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

সানবিডি/ঢাকা/এসআই