লুজারের শীর্ষে ঢাকা ডাইং
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৪ ১৭:৩২:০৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। আজ শেয়ারটির দর ১০ পয়সা বা ২.৯৪ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৮ বারে ৭০ হাজার ৪০২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। আজ শেয়ারটির দর অপরিবর্তিত রয়েছে। শেয়ারটি আজ সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ, মিথুন নিটিং, প্রগতি ইন্স্যুরেন্স, তুংহাই নিটিং, জেনেক্স ইনফোসিস ও তাকাফুর ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













