বেনাপোল বন্দরে ভারতীয় পন্য আমদানি বন্ধ

:: প্রকাশ: ২০২০-০৭-০২ ১০:১৯:২৬


ভারত বাংলাদেশ থেকে রফতানি পণ্য গ্রহন না করার প্রতিবাদে বুধবার (১ লা জুলাই,২০২০) সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় পন্য আমদানি বন্ধ করে দিয়েছে বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো।

ফলে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকা শতশত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে। সিএন্ডএফ এজেন্ড কর্মচারীরা ও ভারত বাংলাদেশী রফতানি পণ্য গ্রহন না করলে আমদানি বানিজ্য বন্ধের সাথে একাত্মতা ঘোষনা করেন।

বেনাপোল বন্দরে আটকা পড়েছে ৫০০ ট্রাক রফতানি বোঝাই পণ্য। গত তিন মাস ধরে এসব ট্রাক আটকে আছে বেনাপোল বন্দরে। দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর গত ৭ জুন বোনপোল বন্দর দিয়ে আমদানি বানিজ্য চালু হলেও রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। ভারত সরকার ও সেদেশের ব্যবসায়ীরা ভারতীয় পণ্য বাংলাদেশে ঢোকার অনুমতি দিলেও বাংলাদেশি রফতানি পণ্য ভারতে প্রবেশের অনুমতি দিচ্ছেনা তারা। বেনাপোল চেকপোষ্ট এলকায় রফতানি পণ্যের গাড়ি দাঁড়িয়ে থাকায় তেরী পোষাক, গার্মন্টস পণ্য ও পাটজাত পণ্য সহ বিভিন্ন পণ্য থাকায় রোদ বৃষ্টিতে ভিজে পুড়ে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ভারত আমদানি পণ্য দিলেও তারা বাংলাদেশী রফতানি পণ্য গ্রহন করছেন না। যার জন্য রফতানি কারক ব্যবসায়ীরা ভারত থেকে আসা আমদানি বানিজ্য বন্ধের ঘোষনা দিয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে ভারত থেকে কোন আমাদানি পণ্য বাংলাদেশে প্রবেশ করেনি। বাংলাদেশী রফতানি পণ্য ভারতে ঢুকতে না পেরে মোটা অংকের ট্রাক ডেমারেজ গুনতে হচ্ছে রফতানি কারকদের।

বেনাপোল কাস্টমস এর কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা শামিমুর রহমান বলেন, রফতানি পণ্য ভারত গ্রহন না করায় বাংলাদেশের ব্যবসায়ীরা আমদানি বানিজ্যে বন্ধের ঘোষনা দেয়। যার জন্য সকাল সাড়ে ৯ টা থেকে আমদানি বানিজ্য বন্ধ রয়েছে।

ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্টসন ওয়েলফেয়ার স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, করোনা ভাইরাসের কারনে বাংলাদেশী রফতানি পণ্য নেওয়া হচ্ছে না। বাংলাদেশের ব্যবসায়ীরা যদি মনে করে তারা এই ভাইরাসের কারনে আমদানি পণ্য নিবে না তাহলে সেটা তাদের ব্যাপার। আমাদের বিধি নিষেধ থাকার কারনে আমরা বাংলাদেশ থেকে রফতানি পণ্য নিতে পারছি না।

বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবীর তরফদার জানান, বাংলাদেশী রফতানি পণ্য ভারত গ্রহন না করায় বাংলাদেশী বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন সকাল থেকে ভারতীয় পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে। ফলে ওপারে শতশত পণ্য বোঝাই ট্রাক আটকে আছে যত্রতত্র। অনুরুপ ভাবে বেনাপোল বন্দর এলাকায় ৪/৫’শ রফতানি পণ্য বোঝাই ট্রাক আটকে আছে ভারতে যাওয়ার অপেক্ষায়।