ওসমানি হাসপাতালকে সিএসইর হাই ফ্লো হিটেট রেস্পিরেটোরি হিউমিডিফাইয়ার প্রদান

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-১৩ ১৪:৪০:০৬


সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল সনামধন্য একটি প্রতিষ্ঠান । প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এই প্রতিষ্ঠানটি জনগনের সেবায় কাজ করে আসছে । বর্তমানে করোনা মহামারিকালীন সময়ে প্রথম থেকেই এই প্রতিষ্ঠান করোনায় আক্রান্ত সাধারণ রোগীদের করোনা পরীক্ষা ও চিকিৎসা সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ (সিএসই) বোর্ডের পরিচালকরা এবং সিএসই ব্রোকারসের সম্মানিত মালিকগণ মানবিক এই কার্যক্রমের সাথে অংশীদারি হওয়ার জন্য ১ টি “হাই ফ্লো হিটেট রেস্পিরেটোরি হিউমিডিফাইয়ার” মেশিন করোনা রোগীসহ অন্যান্য রোগীদের সেবায় প্রদান করেছে ।

গত ১১ জুলাই সিএসইর পক্ষ থেকে জেলা প্রশাসক সেক্রেটারী লোকমান হোসেন মিয়া উক্ত প্রতিষ্ঠান এর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউনুসুর রহমান এর কাছে মেশিনটি  হস্তান্তর করেন । এই সময় আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি, ডেপুটি কমিশনার  কাজী এম. এমদাদুল ইসলাম, সিএসই সিলেট অফিস ইনচাজ মো: নাজিম বিন নজরূল, জেডটিএল সিকিউরিটিজ এর চেয়ারম্যান জিয়াউল হক এবং পররাষ্ট্র মন্ত্রী এর পিও জুয়েল ।

এই মেশিনটি  করোনা রোগীসহ অন্যান্য রোগীদের সেবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় । সিএসই বোর্ডের পরিচালকরা এবং সিএসই ব্রোকারসের মালিকদের উদ্যোগে চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ এই কার্যক্রমের সাথে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস