নোবিপ্রবি উপাচার্যের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২০-০৭-২২ ০০:০৭:০৪


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম এর সাথে এক মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খারশেদ আলম খান।

আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২০) বিকালে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলমের সভাপতিত্বে সভায় শিক্ষার্থীদের মেস/বাসা ভাড়া সম্পর্কে ইতিবাচক আলাচনা হয়।

এসময় বাড়ির মালিকদের সাথে পরবর্তী সুবিধাজনক সময়ে জেলা প্রশাসক মোহাম্মদ খারশেদ আলম খানের সভাপতিত্বে সভা আহবান করার সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সভায় এছাড়াও বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আলোচনা হয়েছে।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. নওয়াজ মাহাম্মদ বাহাদুর। সাধারণ সম্পাদক মজনুর রহমান, বীর মুক্তিযাদ্ধা আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরাজ আহমেদ ও ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. মো. আনিসুজ্জামান।

এছাড়ও সভায় ডেপুটি রেজিস্ট্রার মো. জসিম উদ্দিন, মো. আবু ইউছুফ এডিসি (রাজস্ব) নোয়াখালী, সদর উপজলার নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার, সহকারী কমিশনার সওকত রায়হান এবং নোবিপ্রবি অফিসার্স এসাসিয়শনের সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।