বেনাপোলে আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ
:: প্রকাশ: ২০২০-০৭-২৩ ০৮:৩২:২৪
বেনাপোলের ছোট আচড়া সীমান্ত থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ৯ লাখ টাকা মুল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল সেলিম রেজা জানান, ভারত থেকে বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ ওষুধ পাচার হয়ে ঢাকায় যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ছোট আচড়া সীমান্তে অভিযান চালায়। পরে সেখান থেকে আমদানি নিষিদ্ধ ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। এ ব্যপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক ওষুধের বিষয়ে মামলা হয়েছে থানায়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














