নোবিপ্রবিতে মৎস্য সপ্তাহ উদযাপন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৭-২৩ ১৭:৫৮:১৭
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিনের উপস্থিতিতে শিক্ষক, ছাত্র,কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে র্যালি বের করা হয়। ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখি সমৃৃদ্ধ দেশ গড়ি ’ স্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে নোবিপ্রবি নীল দীঘিতে এসে শেষ হয়। এরপর, নীল দীঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ-আল মামুনসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













