ইউসিবি লিমিটেডের দিনব্যাপী ভার্চুয়াল প্রশিক্ষণ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৫ ১৭:৪৭:৩০
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)এর এএমএল ও এটিএফ ডিভিশন শনিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী ‘এন্টি মানি লন্ডারিং (এএমএল)এন্ড কমব্যাটিং দি ফিন্যান্সিং অফ টেররিজম’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষন আয়োজন করে।
ভার্চুয়াল প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ কামরুল হাসান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এর এএমএল ও এটিএফ ডিভিশনের প্রধান, DCAMLCO ও এসভিপি মোঃ ইসতিয়াক আহমেদ।
ইউসিবি’র বিভিন্ন শাখার BAMLCO, শাখা কমপ্লায়েন্স কমিটির সদস্যবৃন্দ, সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ডিভিশনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ প্রায় ১০০ এর অধিক কর্মকর্তাগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
ইউসিবি-এর এএমএল ও এটিএফ ডিভিশন কোভিড ১৯ সময়কালে সামাজিক দুরত্ব নিশ্চিত করে ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে এই প্রশিক্ষণ আয়োজন করেছে।
সানবিডি/নাজমুল/০৫:৪৭/২৫.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














