স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৪ ১৯:২৬:১৬


মোহাম্মদ রফিকুল ইসলাম স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার হিসেবে গত মঙ্গলবার (৩ নভেম্বর) যোগদান করেছেন।

সুদীর্ঘ ২৩ বছরের কর্মময় জীবনের ২১ বছরই তিনি সিটি ব্যাংক এন.এ., স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ঢাকা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে কাজ করেছেন।

তিনি ১৯৯৭ সালে ঢাকা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি সিটি ব্যাংক এন.এ. তে রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে রিলেসনশিপ ম্যানেজমেন্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

রফিক স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের পূর্বে বিডি ফিন্যান্স লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং তিনি দেশে ও বিদেশে অসংখ্য সেমিনার, কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

সানবিডি/নাজমুল/০৭:২৬/০৪.১১.২০২০