ইসলামী ব্যাংক নোয়াখালী জোনের ওয়েবিনার অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৩ ২০:২৬:১৪
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নোয়াখালী জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ডাইরেক্টর মোঃ কামরুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান।
ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মুহিউদ্দীন রব্বানী। নোয়াখালী জোনপ্রধান মাহমুদুর রহমান-এর সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। ব্যাংকের নোয়াখালী জোনের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
সানবিডি/নাজমুল/০৮:২৬/০৩.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














