স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৬ ১৯:১৮:২১
স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিংই নস্টিটিউট কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ‘ইনভেস্টমেন্ট ব্যাংকিং আন্ডার ইসলামিক শরিয়াহ’শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রশিক্ষণের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসিইও খন্দকার রাশেদ মাকসুদ। অন্যান্যেদেরর মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চিফ রিস্ক অফিসার ও ক্যামেলকো মোঃ তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, কো-অর্ডিনেটর ইসলামিক ব্যাংকিং কনভার্শন প্রজেক্ট- মোহাম্মদ মোহনমিয়া এবং ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ মোহাম্মদ আমজাদ হোসেন ফকির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সানবিডি/নাজমুল/০৭.১৮/০৬.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














