বিপিও ফার্ম ও এস ভি পির সাথে চুক্তি সই

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১০ ০৮:৫২:৪২


দেশের অন্যতম সেরা মার্কেটিং বিপিও ফার্ম উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হলো ফাইন্যান্সিয়াল সার্ভিস ও কনসালটেন্সি প্রতিষ্ঠান এস ভি পি লিমিটেড ।

এস ভি পি লিমিটেডের মাধ্যমে উদ্যেক্তাগণ ষ্টার্ট আপ , ই-কমার্স , টেকনোলজি ভিত্তিক কোম্পানি এবং প্রাইভেট কোম্পানি ভ্যালুয়েশন, ফাইনান্সিয়াল এনালাইসিস এবং একাউন্টিং সার্ভিসেস নিয়ে দেশি ও বিদেশী ফান্ড বা ইনভেষ্টমেন্ট এর জন্য প্রতিষ্ঠানকে প্রস্তুত করতে পারে।

বিপণন এবং বাজারজাতকরণে দেশীয় ইকমার্স প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘদিন সহায়তা করে আসছে পেশাদার মার্কেটিং ফার্ম উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেড। সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এস ভি পি লিমিটেডের ক্লায়েন্ট গণ দের বিপনন এবং মার্চেন্ট একুইজিশন সাপোর্ট প্রদান করবে উদ্যম।

অনুষ্ঠানে উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কাউসার এবং এস ভি পি (স্টেলার ভ্যালু পার্টনার্স) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল আরেফিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব তারিক হাসান রুবেল, হেড অব ফাইন্যান্স এন্ড একাউন্টস, উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেড, জনাব সাইফুল ইসলাম, অপারেশন ম্যানেজার,উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেড এবং জনাব ওমর বিন রেজা মাহি, পরিচালক (অপারেশন ও বিজনেস ডেভেলপমেন্ট), এস ভি পি লিমিটেড।

অনুষ্ঠানে দেশীয় ষ্টার্ট আপ, ই-কমার্স , টেকনোলজি ভিত্তিক কোম্পানি কে এগিয়ে নিয়ে যাবার জন্য এবং উদ্যেক্তাগণ যাতে সুন্দরভাবে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে সেই লক্ষ্যে ফাইন্যান্সিয়াল সার্ভিস ও কনসালটেন্সি প্রতিষ্ঠান এস ভি পি লিমিটেড এবং উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেড সদা কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় ।