স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৩৭তম বোর্ড সভা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-০১ ১৫:১৬:১৮
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৩৩৭তম সভা, সোমবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ।
সভায় ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদুল হক, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মোঃ মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ফেরদৌস আলী খান, কাজী খুররম আহমেদ, মোঃ আবুল হোসেন, নজমুল হক চৌধুরী এবং মোঃ নাজমুস সালেহীন অংশগ্রহণ করেন।
সভায় আরও অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, উপ- ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোতালেব হোসেন ও মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।
সানবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














