এবিবি’র নতুন ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি জেনারেল নির্বাচিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০৫ ১৫:৪২:৩৩
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান হিসেবে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন এবং সেক্রেটারি জেনারেল হিসেবে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন নির্বাচিত হয়েছেন।
গত ২৬ ডিসেম্বর এবিবির ভার্চ্যুয়াল বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৫ জানুয়ারি সিটি ব্যাংকের হেড অফ মিডিয়া ইয়াহিয়া মির্জা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এবিবির চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সব সদস্যের সম্মতিক্রমে তাঁদের দুজনকে নির্বাচিত করা হয়।
সানবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














