ঢাকা ওয়াসার সর্বোচ্চ বিল সংগ্রহকারী পূবালী ব্যাংকে অ্যাওয়ার্ড প্রদান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৭ ১৫:২৭:৪০
ঢাকা ওয়াসার সর্বোচ্চ বিল সংগ্রহকারী ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক লিমিটেডকে ২০১৯-২০২০ অর্থ-বছরের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরীর হাতে সম্মাননা সনদ ও পদক তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ ইবরাহিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান। এসময় বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং ঢাকা ওয়াসার উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














