মম ইনে ৪০% ডিসকাউন্ট পাবে লংকাবাংলার গ্রাহকরা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-১৮ ২১:৫০:৪৩


পুঁজিবাজারের তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এবং মম ইন লিমিটেডের সাথে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠান দুটি এই চুক্তি করেছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেছে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অফ রিটেইল বিজনেস খোরশেদ আলম এবং মম ইন লিমিটেডের জেনারেল ম্যানেজার, জুয়েল খান।

চুক্তির মাধ্যমে লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণ মম ইন থেকে হোটেল পরিসেবার উপর ৪০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অফ কার্ডস, মোঃ মিনহাজ উদ্দিন, হেড অফ কার্ডস সেলস, খাজা ওয়াছিউল্লাহ এবং মম ইন এর সেলস এবং মার্কেটিং ম্যানেজার খন্দকার আল মুসাব্বিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ