বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২৬ ১৭:৩৯:১৪


”মুজিব বর্ষের অংগিকার দেশ প্রেমে এনবিআর” এই শ্লোগানে মঙ্গবার (২৬ জানুয়ারী) দুপুরে বেনাপোল কাস্টম হাউজ অডিটোরিয়ামে পালিত হলো আন্তর্জাতিক কাস্টমস দিবস।

দিবসটি উপলক্ষে বেনাপোল কাস্টমস হাউসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। অন্যান্য বছরের তুলনায় এ বছর করেনার কারনে অনুষ্ঠান সীমিত করা হয়েছে।

এবার অভ্যন্তরীনভাবে সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক  কাস্টম দিবস পালন করা হয়েছে।

কাস্টমস কমিশনার জবাব মোঃ আজীজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর- ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর কাস্টমস ভ্যাট কমিশনারেট’র কমিশনার মোহাম্মদ জাকির হোসেন।

অনুষ্ঠানে মুল প্রবন্ধপাঠ করেন বেনাপোল কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, ৪৯ বিজিবি #৩৯; ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা, উপজেলা  চেয়ারম্যান সিরাজুল হক মনজু ও সি এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।

পরে প্রধান সর্বোচ্চ ১২ জন করদাতাদের হাতে সনম্মনা ক্রেস্ট তুুুলে দেন। অনুষ্ঠানে কাস্টম হাউজের কর্মকর্তা-কর্মচারী ও সি এন্ডএফ এজেন্টস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।