ইসলামী ব্যাংকের মাজার রোড উপশাখা উদ্বোধন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-২৮ ১৪:৩৯:৫১
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার মিরপুর-১ শাখার অধীনে মাজার রোড উপশাখা চালু করেছে।
সোমবার (২৫ জানুয়ারি) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন এবং সভাপতিত্ব করেন ঢাকা নর্থ জোনপ্রধান মিজানুর রহমান। মিরপুর-১ শাখাপ্রধান মোঃ আব্দুল্লাহ হেল বাকি স্বাগত বক্তব্য দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ খায়রুল আলম মোঃ মামুনুর রহমান। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














