শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ : যান চলাচল বন্ধ
প্রকাশ: ২০১৫-১০-০৪ ১৩:৫০:১২
মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা করলে পুলিশ তাদের শাহবাগে বাধা দেয়।
পুলিশের বাধা পেয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন। ফলে বর্তমানে শাহবাগ মোড়ে দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
শাহবাগে দায়িত্বরত পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা যদি ৩০ মিনিটের মধ্যে রাস্তা থেকে সড়ে না যায়, তাহলে পুলিশ তাদেরকে রাস্তা থেকে সড়ে যেতে বাধ্য করবেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













