লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-৩১ ১৫:১৮:৫৫


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১১৬ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা লাফার্জ হোলসিমের শেয়ার লেনদেন হয়েছে ৯৫ কোটি ৪২ লাখ ৬৮ হাজার টাকার।

৬৪ কোটি ১২ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ম্যাকসন স্পিনিং, বেক্সিমকো ফার্মা, শাহাজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, ইসলামী ইন্সুরেন্স, সাইফ পাওয়ারটেক ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস