দর পতনের শীর্ষে আইসিবি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৩ ১৬:১৫:২৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫৬০ বারে ১০ লাখ ৯০ হাজার ৮৪৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়ালটনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৮৮ বারে ৪৩ হাজার ২৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৮২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বার্জার পেইন্টসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৮০ বারে ৬৮ হাজার ১৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৩৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সাভার রিফ্রাক্টরিজের ৪.৩১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪.২৫ শতাংশ, বাটা সু’র ৪ শতাংশ, সিঙ্গার বিডির ৩.৬৪ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩.২৭ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩.২৪ শতাংশ এবং ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.০৯ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













