তদন্তের খবরে দর পতনের শীর্ষে তমিজউদ্দিন টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৪ ১৬:৩৮:৩৬
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪৪ বারে ২৩ হাজার ৭৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলটেক্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৫০ বারে ৫ লাখ ৫৪ হাজার ৬৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা পেপার প্রসেসিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৯১ বারে ১ লাখ ৮৩ হাজার ৬২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জুট স্পিনিংয়ের ৭.৬৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৭.০৫ শতাংশ, এএমসিএল প্রাণের ৬.৩০ শতাংশ, ফার্মা এইডের ৫.৭২ শতাংশ, লিন্ডে বিডির ৫.৭০ শতাংশ, এপেক্স ট্যানারীর ৫.১৯ শতাংশ এবং বিডি ল্যাম্পস ৫.১৮ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













