‘পুঁজিবাজারের উন্নয়নে কাজ করছে সমবায় প্রতিষ্ঠানগুলো’
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৯-২৩ ০৬:৪০:৩৯
দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে পুঁজিবাজারের উন্নয়নের বিকল্প নেই। যেই দেশের পুঁজিবাজার যতো উন্নত, সেই দেশের অর্থনীতি ততো শক্তিশালী। আর পুঁজিবাজারের উন্নয়নে দেশের সমবায় প্রতিষ্ঠানগুলো বড় ধরণের ভূমিকা রাখছে বলে মনে করেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস।
বুধবার (২২ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডে জেনেভায় অনুষ্ঠিত ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শিরোনামে ‘রোড শো’র প্রশ্নোত্তর পর্বের প্যানেলিস্টের বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সময়বায় প্রতিষ্ঠানগুলোর বড় ধরণের বিনিয়োগ আছে দেশের পুঁজিবাজারে। এই বিনিয়োগের পরিমাণ হবে প্রায় ৭০ কোটি টাকা। প্রতিষ্ঠানগুলো এমন সময় বিনিয়োগ করেছে, যেই সময় দেশের পুঁজিবাজারে লেনদেন ছিলো ৫০ থেকে ৬০ কোটি টাকা।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ, (বেপজা) নির্বাহী চেয়ারম্যান নজরুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আলমগীর হোসেন ও বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













