লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৩ ১৫:২৮:১৬


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৯৬ কোটি ৯০ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।  লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৭৭ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকার।

৭১ কোটি ৯১ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডেল্টা লাইফ, এসএস স্টিল, আলিফ ম্যনুফেকচারিং, প্যারামাউন্ট টেক্সটাইল, ম্যাকসন স্পিনিং, একটিভ ফাইন ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস