দর বৃদ্ধির শীর্ষে ফরচুন সুজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৩ ১৫:২৮:৩৪


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯১৪ বারে ১৮ লাখ ১৪ হাজার ২৫১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ২৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সোনালী পেপারের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৮৬ বারে ৪ লাখ ৮২ হাজার ২৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৩৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৮৮ বারে ৭৬ লাখ ৭৮ হাজার ৬২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৮৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৭.৯৩ শতাংশ, জেনেক্সের ৭.৮২ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৭.৪৩ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৬.৮৪ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৬.৬৬ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের শেয়ার দর ৬.৩৩ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস