লেনদেনের শীর্ষে ফরচুন সুজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৭ ১৫:২৬:৪৪
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৩৪ কোটি ৬১ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা আইইএফসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১১৬ কোটি ১৫ লাখ ৮৬ হাজার টাকার
১০৩ কোটি ১১ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জ হোলসিম, এনআরবিসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ডেলটা লাইফ, জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো লিমিটেড এবং সোনালি পেপার লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













