দর বৃদ্ধির শীর্ষে শেফার্ড ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৫ ১৫:৫১:০২


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ৮৫৫ বারে ১৫ লাখ ৯০ হাজার ৬৩০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪০০ বারে ৩ লাখ ৭৩ হাজার ৯৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৪৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫২২ বারে ৩৩ লাখ ৯৪ হাজার ২৬৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৮০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারের ৭.৪১ শতাংশ, ফরচুন সুজের ৬.৭৩ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৫.৭৬ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪.৮৬ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৪.৭১ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.০৭ শতাংশ এবং ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৩.৯০ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস