প্যাসেফিক ডেনিমসের লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৮ ১৬:৫৯:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যাসেফিক ডেনিমস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। গত বছর একই সময়ে ছিলো ৪৯ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৪ পয়সা।
আগামী ১৫ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














